সাইবার নিরাপত্তায় সমন্বিত কর্মপরিকল্পনা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিনির্ভর সময়ে সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তাকে বিচ্ছিন্ন কোনো বিষয় না ভেবে তাই প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকৌশলের সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এমন মতামত উঠে এসেছে বহুজাতিক নিরীক্ষা ও সাইবার নিরাপত্তাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের সাইবার নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। অনুষ্ঠানে বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিয়ে বক্তব্য দেন পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার (ম্যানেজিং পার্টনার) মামুন রশিদ।
জুনাইদ আহ্মেদ বলেন, সাইবার নিরাপত্তা বাংলাদেশের একক কোনো সমস্যা নয়, এটি এখন বিশ্বের সব দেশের জন্যই একটি সমস্যা। এ সমস্যা সমাধানে তাই সব দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে।