সাইবার সেন্টারের ২৯টি কম্পিউটার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাইবার সেন্টারের গ্রিল কেটে গত শনিবার দিবাগত রাতে ২৯টি কম্পিউটারের মনিটর, মাদার বোর্ড ও হার্ডডিস্ক চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি কলেজ কর্তৃপক্ষের।
এ ঘটনায় গতকাল রোববার সকালে কলেজের নৈশপ্রহরীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সাইবার সেন্টারের দায়িত্বরত শিক্ষক নুরুল আলম বলেন, শনিবার বিকেল পর্যন্ত সাইবার সেন্টারে শিক্ষার্থীরা কাজ করেছেন। এরপর বন্ধ করে সবাই বাড়িতে চলে যান।
কলেজের অধ্যক্ষ নাইদ মো. শামসুল হুদা বলেন, ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কলেজের নৈশপ্রহরীসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের থানাহাজতে রাখা হয়েছে।