প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১ নম্বর উপকমিটির আহ্বায়ক শেখ ফজলে নূর তাপসসহ সংসদীয় কমিটির একটি দল গত শুক্রবার বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সাইলো ও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) পরিদর্শন করে। এ সময় জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শেখ মো. নূরুল হক, নওগাঁ সদর আসনের সাংসদ আবদুল মালেক, জাতীয় সংসদ সচিবালয় ও কমিটির সচিব খোদেজা আখতার খানম, খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।