সাঈদ এস্কান্দারের বিরুদ্ধে মামলা করেছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই, সাবেক সাংসদ সাঈদ এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার পর দুদকের উপ-পরিচালক বেনজীর আহমেদ রমনা থানায় এ মামলা করেন।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান টেলিফোনে প্রথম আলোকে জানান, ২০০৯ সালের শুরুতেই সাঈদ এস্কান্দারকে সম্পদের হিসাব প্রদানের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। সে সময় তিনি ৪৬ লাখ ৪৮ হাজার টাকার সম্পদের হিসাব দেন। কিন্তু পরে দুদক অনুসন্ধান করে দেখেছে, তাঁর অর্জিত অবৈধ সম্পদের পরিমাণ চার কোটি ৭২ লাখ টাকা। তিনি সম্পদের এই তথ্য গোপন করেছেন। সাঈদ এস্কান্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।