সাঈদ চৌধুরীকে নিয়োগে ওবামার আগ্রহ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে বাংলাদেশি বংশোদ্ভূত সাঈদ চৌধুরীকে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সোমবার হোয়াইট হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস বোর্ডের সদস্য হিসেবে সাঈদ চৌধুরীকে নিয়োগ দিতে চান ওবামা।
সাঈদ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। সেখানে তিনি ২০০৯-১৩ সাল পর্যন্ত কাউন্সিল অন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন রিসোর্সেস বিভাগে সিনিয়র প্রেসিডেনশিয়াল ফেলো ছিলেন।