প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ রয়েছেন আমৃত্যু সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনি সেখানে মালির কাজ পেয়েছেন। কিন্তু অসুস্থ থাকায় তা করতে পারছেন না। কারাধ্যক্ষ আমজাদ হোসেন জানান, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না সাঈদী। তাই তাঁকে মালির কাজ দেওয়া হয়েছে। কিন্তু তা-ও তিনি ঠিকমতো পালন করতে পারছেন না।