সাঈদীকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ দাবি করেন। গত মঙ্গলবার পিরোজপুরের জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেখে যান, পিরোজপুরের মানুষও সাঈদীর রায় কার্যকর চায়।’বিবৃতিতে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর এসব বক্তব্য দেউলিয়াত্বের প্রকাশ। নিজের ব্যর্থতা ঢাকার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় যে মিথ্যাচার চালাচ্ছেন, তাতে জনগণ বিভ্রান্ত হবে না। গতকাল হরতাল চলাকালে ‘পুলিশের গুলিতে’ সিলেটের বিশ্বনাথে জামায়াতের কর্মী গোলাম রব্বানীর নিহত হওয়ার প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।