সাঈদীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল বিএনপির নেতা আবদুল আলীমের জামিনের আদেশ বহাল রেখে আগামী ২১ জুলাই তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেন। এই দিন তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্তবিষয়ক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।সাঈদীর অনুপস্থিতিতে গতকাল সেফ হোমে নেওয়ার বিষয়ে শুনানি হয়। শুনানিতে প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বলেন, তদন্ত সংস্থা তাঁর মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ পেয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য সাঈদীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।