সাঈদীকে হাজির না করায় শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না করায় তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে শুনানি হয়নি। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে জানিয়েছে, তিনি ‘ভ্রমণের অনুপযোগী’।সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির দিন ধার্য ছিল গতকাল। তবে সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র মো. শাহিনুর ইসলাম জানান, শুনানি হবে না।জানতে চাইলে ট্রাইব্যুনালের মুখপাত্র প্রথম আলোকে বলেন, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সাঈদী ‘ভ্রমণের অনুপযোগী’ থাকায় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব নয়। অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে অভিযোগের বিষয়ে শুনানি করা হয় না। এ জন্য ট্রাইব্যুনাল আজ বুধবার শুনানির দিন ধার্য করেছেন।যোগাযোগ করা হলে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী প্রথম আলোকে বলেন, সাক্ষাতের নির্ধারিত দিনে গত সোমবার দুপুরে তিনিসহ পরিবারের সদস্যরা তাঁর (সাঈদী) সঙ্গে দেখা করেন। তাঁরা আধা ঘণ্টা ছিলেন। তখন তিনি সুস্থ ছিলেন। হঠাৎ করে তিনি ভ্রমণের অনুপযোগী হয়ে পড়ার মতো অসুস্থ হয়েছেন কি না, সে খবর তাঁরা পাননি।