সাঈদীকে ২১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচ নেতার করা পৃথক আটটি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানির এই দিন ধার্য করেন।কারাগারে আটক পাঁচ নেতা হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। এর আগে ১০ আগস্ট ট্রাইব্যুনাল সাঈদীকে ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন।