সাঈদীকে ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।একই দিনে সাঈদীসহ জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচ নেতার করা পৃথক আটটি আবেদনের ওপর শুনানির দিনও ধার্য করেছেন ট্রাইব্যুনাল। অপর চারজন হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।৪ আগস্ট ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সাঈদীকে গতকাল হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সাঈদী ছাড়া অপর চারজনের ছয়টি আবেদনের শুনানির দিনও ধার্য ছিল গতকাল।