সাঈদীর আয়কর ফাঁকির অভিযোগ গঠনের শুনানি ৩০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ৩০ অক্টোবর ধার্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জ্যেষ্ঠ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ দিন ধার্য করেছেন। গতকাল এ মামলায় আসামি সাঈদীকে আদালতে হাজির করা হয় এবং পরে আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।প্রসঙ্গত, গত ১৯ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলাটি করেন। এনবিআরের উপকর কমিশনার মাসুমা খাতুন বাদী হয়ে এ মামলা করেন।