সাঈদীর ওয়াজ বাজানো নিয়ে উত্তেজনা, দুজনকে আটক করেছে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শবে বরাত উপলক্ষে গত রোববার রাতে চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজের সিডি চলছিল। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, পরে টহল পুলিশ ওয়াজের সিডিসহ জামায়াতের দুই সমর্থককে আটক করে। বন্দর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম এমরান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা দুজনকে ধরেছি। এর পেছনে কেউ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’যুদ্ধাপরাধের অভিযোগে সাঈদী এখন কারাগারে রয়েছেন। শিগগিরই তাঁর বিচার শুরু হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে।