সাঈদীর কর ফাঁকি মামলা অভিযোগ গঠনের শুনানি ১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আগামী ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানি হবে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ জজ-৩-এর বিচারক মো. মোজাম্মেল হোসেন এ তারিখ ধার্য করেন।গতকাল মঙ্গলবার এ আদালতে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। সাঈদীর আইনজীবীদের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।প্রসঙ্গত, আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছরের ১৯ আগস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন।