সাঈদীর কর ফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানি ২৫ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। গতকাল মঙ্গলবার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ তারিখ ধার্য করেন।গতকাল এ মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। এজন্য সাঈদীকে আদালতে হাজির করা হয়। তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক আদালতে সময়ের আবেদন জানালে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিন ধার্য করেন।