সাঈদীর ছেলে আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী গতকাল মঙ্গলবার বিকেলে জামিনে মুক্তি পান। গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফটক থেকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। কারা সূত্রে জানা গেছে, মতিঝিল ও যাত্রাবাড়ী থানার ভাঙচুরের দুটি মামলায় শামীম সাঈদীর জামিন মঞ্জুরসংক্রান্ত আদালতের কাগজপত্র গতকাল বিকেল চারটা ৪০ মিনিটে কারাগারে আসে। বিকেল পাঁচটা ১০ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া  হয়।