সাঈদীর ছেলেসহ পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম হোসাইন সাঈদীসহ পাঁচজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় গতকাল মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করা হয়।ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। আদালত ওই পাঁচজনের জামিনের আবেদন নাকচ করেন। অন্য চারজন হলেন: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন ও কলম্বিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক আবদুর রশিদ ও রিপন নামের একজন।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন এই পাঁচজনকে গতকাল আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিরা পুলিশের কর্তব্যকাজে বাধা সৃষ্টিসহ গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করে সরকারি সম্পত্তির ক্ষতি করেন। আসামিদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাই জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক এর বিরোধিতা করে বলেন, এই আসামিকে রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই। শুধু হয়রানি করার জন্য জড়ানো হয়েছে। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।গত সোমবার দুপুরে শামিম হোসাইন সাঈদীসহ চারজনকে উত্তরা থেকে আটক করা হয়। পরে তাঁদের মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।