সাঈদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমাত্রিক লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আরও দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম তোফায়েল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চতুর্থ দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।