সাঈদীর পক্ষে আজ আপিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আজ বৃহস্পতিবার আপিল করা হচ্ছে।আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আজ সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এতে মৃত্যুদণ্ড থেকে তাঁকে অব্যাহতির আবেদন থাকছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির আদেশ দেন। বিচারে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়।