সাঈদীর পক্ষে সাক্ষী ২০ জন করে দেওয়ায় জামায়াতের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষী ২০ জন নির্ধারণ করে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত মঙ্গলবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ২০ জন সাফাই সাক্ষী নির্ধারণ করে আদেশ দেন। এ বিষয় উল্লেখ করে গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ উদ্বেগ প্রকাশ করেন।বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ৪৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাঈদীর পক্ষে ৪৮ জন সাক্ষীর নাম দেওয়া হলে ২০ জন সাক্ষী নির্ধারণ করে দেওয়া হয়। এতে অভিযুক্ত পক্ষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে বলে আমরা আশঙ্কা করছি।’ তিনি সাক্ষীসংখ্যা নির্ধারণ করে দেওয়া আদেশটি পুনর্বিবেচনার আহ্বান জানান।