সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ আদেশ দেন।সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়।পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম গতকালও শুনানি মুলতবির আবেদন উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা না করায় ট্রাইব্যুনাল ৪ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। এর আগে রাষ্ট্রপক্ষ সাক্ষীদের তালিকাসহ জবানবন্দির পর্যাপ্ত কাগজপত্র সরবরাহ করতে না পারায় গত মঙ্গলবার শুনানি মুলতবি করা হয়েছিল।গতকাল শুনানি মুলতবির আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এবং এ ব্যাপারে তাঁদের সতর্ক করে দেন। ট্রাইব্যুনাল বলেন, ১০ জনেরও বেশি কৌঁসুলি, অথচ কাজের মান আশানুরূপ নয়। এ জন্য ট্রাইব্যুনাল অসন্তুষ্ট। কৌঁসুলিদের মধ্যে কোনো সমন্বয় নেই।