সাঈদীর বিরুদ্ধে অভিযোগের শুনানি আবার পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির দিন আবারও পিছিয়েছে। শুনানি-প্রস্তুতি শেষ হয়নি জানিয়ে তাঁর আইনজীবী আবেদন করলে ট্রাইব্যুনাল শুনানির দিন পুনর্নির্ধারণ করেন।মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার ২৩ আগস্ট শুনানির দিন ধার্য করেন। এ নিয়ে সাঈদীর অভিযোগের শুনানি দ্বিতীয়বারের মতো পুনর্নির্ধারিত হলো।একই সঙ্গে সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়ার আদেশ পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) ট্রাইব্যুনাল খারিজ করেছেন।