সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদীকে হুমকি, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে মামলার বাদী মানিক পশারী গতকাল রোববার পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি হুমকিদাতা হিসেবে জিয়ানগর উপজেলার পাড়েরহাট বন্দর এলাকার হাবিবুল্লাহ ও তাঁর বাবা আশরাফ মাঝি, মাহাবুব ও রাজা সিকদারের নাম উল্লেখ করেছেন।মানিকের অভিযোগ, গত শনিবার সকালে হাবিবুল্লাহসহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন। নইলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।অভিযোগ অস্বীকার করে হাবিবুল্লাহ বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি অসত্য।সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।