সাঈদীর বিরুদ্ধে মামলা বুধবার পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এই আদেশ দেন।গতকাল মামলার কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, সাঈদী গুরুতর অসুস্থ। তাঁর এনজিওগ্রাম করতে হবে। তিনি এ মামলার কার্যক্রম তিন সপ্তাহ মুলতবির আরজি জানালে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম তিন দিন মুলতবি করেন।শারীরিক অসুস্থতার জন্য সাঈদী ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন। এ জন্য তাঁকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।