সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষী উপস্থিত না থাকায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালকে সাক্ষীর অনুপস্থিতির বিষয়টি জানান। নির্দিষ্ট দিনে সাক্ষী হাজির করতে না পারাকে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের ব্যর্থতা বলে উল্লেখ করেন এবং সতর্ক করে দেন। পরে সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।