সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষী সুলতানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে হওয়া মামলার চার নম্বর সাক্ষী সুলতান আহমেদ (৬৫) গতকাল বুধবার রাতে হাসপাতালে মারা গেছেন। এই মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাঈদী বর্তমানে কারাগারে আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় সুলতান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।
সুলতান আহমেদের জামাতা সেকান্দার আলী জানান, তাঁর শ্বশুর লিভার সিরোসিসে ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটার পর তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
সুলতানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার চিথলিতে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।