সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য, প্রাণ গেল মোস্তফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার মৃত্যুর খবর শুনে কাঁদছেন তাঁর দুই মেয়ে  ছবি: প্রথম আলো
বাবার মৃত্যুর খবর শুনে কাঁদছেন তাঁর দুই মেয়ে ছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণেই মোস্তফা হাওলাদারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা। সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার (৫৫) গত শনিবার পিরোজপুরে দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার পর সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মোস্তফা হাওলাদারের স্বজনেরা গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পিরোজপুরে নিয়ে গেছেন।

জীবনের ঝুঁকি আছে জেনেও মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দেন হাসিনা বেগমের স্বামী মোস্তফা হাওলাদার (৫৫)। শেষ পর্যন্ত জীবনও দিতে হলো তাঁকে। স্বামীর এমন মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন হাসিনা বেগম? তাঁকে কী বলে এখন সান্ত্বনা দেবেন স্বজনেরা? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে গতকাল তোলা ছবি  প্রথম আলো

রাষ্ট্রপক্ষের ৮ নম্বর সাক্ষী মোস্তফাকে প্রথমে খুলনা ও পরে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
মোস্তফা হাওলাদারের ছেলে হাফিজুল দাবি করেছেন, বিএনপি-জামায়াতের লোকজন তাঁর বাবার ওপর হামলা করেছেন। হামলাকারীকে তাঁর মা চিনতে পেরেছেন।

নিহত মোস্তফার স্ত্রী হাসিনা বেগম বলেন, ‘এক বছর ধইরা হুমকি দেতেছে হ্যারায়। কইছে, সাঈদীর নামে সাক্ষী দেছো। এহন দেহো তুমি দুনিয়ায় কয় দিন থাকো। কয় দিন তোর পুলিশ বাপ তোর লগে থাকপেনে।’

মোস্তফার চাচা হাবিবুর রহমান বলেন, ‘আমার ভাতিজা সাক্ষী দিয়া আইজ ওর এই অবস্থা।’ মোস্তফা হাওলাদারের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে।

মোস্তফার স্ত্রী হাসিনা বেগম জানান, গত শনিবার রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে একজন লোক তাঁদের মাটির মেঝের ঘরে সিঁধ কেটে ঢোকে। হাসিনা ‘কে কে’ বলে চেঁচিয়ে উঠলে ওই লোক হাতের শাবল দিয়ে তাঁকে আঘাত করে। মোস্তফা এ সময় জেগে উঠলে হামলাকারী শাবল দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় মোস্তফাকে  ছবি: প্রথম আলো
ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় মোস্তফাকে ছবি: প্রথম আলো

সাঈদীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার ৬ নম্বর সাক্ষী ও পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আমাকেসহ সব সাক্ষীকেই হুমকি দিয়েছে। আমার ধারণা, বিএনপি-জামায়াতের লোকজনই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার। তাঁর বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে
দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার। তাঁর বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে

পিরোজপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এন মোর্শেদ জানান, এ ঘটনায় মোস্তফার ভাই আবদুল মজিদ হাওলাদার ৯ ডিসেম্বর বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেছেন। এখন এটি নিয়মিত হত্যা মামলা হবে। মোস্তফার ছেলে হাফিজুলের দেওয়া তথ্যমতে, উমেদপুর গ্রামের রুমি তালুকদার ও হোগলাবুনিয়া গ্রামের সোলায়মানকে আটক করা হয়েছে। এ ছাড়া আটক বনি আমিন, বারেক, মোসলেম ও ওবায়দুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পিরোজপুরের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, যাঁদের আটক করা হয়েছে, তাঁরা বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘এ হামলায় বিএনপি বা জামায়াতের কেউ জড়িত নন।’