সাঈদীর মামলার সাক্ষী বাসুদেব মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী বাসুদেব মিস্ত্রী (৫৪) গত মঙ্গলবার মারা গেছেন। ৮ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সূত্র জানায়, বাসুদেব হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাড়ি পিরোজপুরের পারেরহাট ইউনিয়নের চিথোলিয়া গ্রামে। তাঁর বাবা মৃত সমীর কুমার মিস্ত্রী। এই মামলার অপর সাক্ষী স্থানীয় মানিক পসারির বাড়িতে তিনি ও তাঁর বাবা মুক্তিযুদ্ধের সময় কাঠমিস্ত্রির কাজ করতেন।বাসুদেব ৮ জানুয়ারি ট্রাইব্যুনালে জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার দু-তিন মাস পর একদিন সাঈদীসহ অন্য রাজাকাররা মানিক পসারির বাড়িতে আগুন দেয়।