সাঈদীর রায়ের কপি কারাগারে পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় গতকাল বৃহস্পতিবারও কারাগারে পৌঁছায়নি। এ কারণে গতকাল রাত পর্যন্ত সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের সেলেই (কনডেম সেল) রাখা হয়েছে।
কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বুধবার দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণা করা হয়। সেখানে তাঁকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু গতকালও ওই রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। এ কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের সেলেই রয়েছেন। রায়ের কপি পাওয়ার পর তাঁকে অন্য সেলে স্থানান্তর করা হবে। সম্প্রতি সাঈদীর পরিবারের লোকজন তাঁর সঙ্গে সাক্ষাৎ করে গেছেন।
গতকাল রাত সোয়া নয়টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারগার পার্ট-১-এর জেলার আমজাদ হোসেন বলেন, রায়ের কপি এখন পর্যন্ত কারাগারে না পৌঁছানোয় দেলাওয়ার হোসাইন সাঈদী এখনো মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের সেলেই বন্দী রয়েছেন।