সাঈদীর সাজা পুনর্বিবেচনার আবেদন করবে রাষ্ট্রপক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলেই রাষ্ট্রপক্ষ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা পুনর্বিবেচনার আবেদন করবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ রোববার সাংবাদিকদের এই তথ্য জানান।
মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসামিপক্ষ আপিল করে। এরপর ২০১৪ সালে আপিল বিভাগ মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন। তবে, ওই রায় পূর্ণাঙ্গ প্রকাশ হয়নি এখনো।
এদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় শিগগিরই প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল।