সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে মুজিব কর্নারের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ ইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) উদ্যোগে গতকাল শনিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ ও মুজিব কর্নারের উদ্বোধন করা হয়। রাজধানীর তেজগাঁওয়ে স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে স্থাপিত কর্নারের উদ্বোধন করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।
ইউনিভার্সিটির উপাচার্য এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং কর্মকর্তারা।
মুক্তিযুদ্ধ ও মুজিব কর্নারের ডিজাইন করেন এসইইউর স্থাপত্য বিভাগের শিক্ষক লতিফা সুলতানা। বিজ্ঞপ্তি