সাউথ এশিয়ান গেমসে বিজয়ীদের পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খেলাধুলার মান বাড়াতে খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকারের কাছে আসুন। গতকাল সোমবার স্থানীয় একটি হোটেলে ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত একাদশ সাউথ এশিয়ান গেমসে বিজয়ীদের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিজয়ীদের পুরস্কৃত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আগেই কথা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী একক ইভেন্টে সোনা জয়ের জন্য প্রতি খেলোয়াড়কে পাঁচ লাখ, রৌপ্য পদক জয়ের জন্য দুই লাখ এবং ব্রোঞ্জ পদক জয়ের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেন। ইউএনবি।