সাউথ পয়েন্টের ভবনটি ঝুঁকিমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার ৩ নম্বর ভবনটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং ব্যবহারের উপযোগী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে এমন তথ্য রয়েছে বলে গত বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটের পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদনে বলেছে, ভবনটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং ব্যবহারের উপযোগী। স্কুল কর্তৃপক্ষ ২ জুলাই থেকে ওই ভবনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। গত দুই মাস অপর দুটি ভবনে তিন পালায় সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিজ্ঞপ্তি।