প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রিন্সিপাল শাখা গত ২৮ এপ্রিল উদ্বোধন করা হয়েছে। রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই শাখার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামসহ ব্যাংকের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।