সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণের অপরাধে সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রাজধানীর ধানমন্ডিতে রাতের বেলায় ভবন নির্মাণকাজ করার সময় মারাত্মক শব্দদূষণ ঘটিয়ে আশপাশের বাসিন্দাদের ঘুমে ব্যাঘাত সৃষ্টির অপরাধে এই দণ্ড দেওয়া হয়েছে।এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শব্দদূষণ ও জনদুর্ভোগের ঘটনা প্রমাণিত হওয়ায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল বুধবার ওই দুই লাখ টাকা আদায় করেন।