সাউথইস্ট ইউনিভার্সিটিতে মাসব্যাপী আইটি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মাসব্যাপী এক আইটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি ইউনিভার্সিটির সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। কোরিয়ান আইটি ভলান্টার্সের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ক্যারিয়ার সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-উপাচার্য মো. হুমায়ূন কবীর চৌধুরী, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, কেআইভি প্রতিনিধি মাইউঙ্গা কিম ও সিওইয়েন লি এবং ডিসিএসের ডেপুটি ডিরেক্টর আফরোজা সুলতানা। বিজ্ঞপ্তি।