সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি নিয়ে চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী সাফল্য পেয়েছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আনোয়ার জাহিদ ১৭ জুলাই ওই ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় সমাবর্তনে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছেন। একই বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী শাকিল মাহমুদ পিএইচডি প্রোগ্রামের জন্য নেদারল্যান্ডসের ম্যাসট্রিখট ইউনিভার্সিটিতে এবং ১৩তম ব্যাচের মো. নাহিদ পারভেজ স্কটল্যান্ডের হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটিতে জেমস ওয়াট বৃত্তি পেয়েছেন। পঞ্চম ব্যাচের মো. আহসান হাবীব ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সে ‘সিএএস-টিডব্লিউএস প্রেসিডেন্ট ফেলোশিপ’ লাভ করেছেন। ১৩তম ব্যাচের আশরাফুল ইসলাম চীনের এনআইসিসি কেমিক্যাল কোম্পানিতে চাকরি পেয়েছেন। মো. শিবলী মোল্লা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সৌজন্যে অরল্যান্ডোর ভ্যালেন্সিয়া কলেজে ‘কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড’ বৃত্তি পেয়েছেন। বিজ্ঞপ্তি।