সাউথইস্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ ইস্ট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক শিক্ষার্থীকে পদক পরিয়ে দিচ্ছেন। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি
সাউথ ইস্ট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক শিক্ষার্থীকে পদক পরিয়ে দিচ্ছেন। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিতসাউথইস্ট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রদত্ত ক্ষমতাবলে সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
সর্বোচ্চ সিজিপিএর ভিত্তিতে স্নাতক পর্যায়ে স্কুল অব বিজনেস স্টাডিজের ছয়জন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছয়জন এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ছয়জন এবং স্নাতকোত্তর পর্যায়ে স্কুল অব বিজনেস স্টাডিজের দুজন এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের দুজন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক অর্জন করেন। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পাওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বিদায়ী বক্তব্য দেন।
মোট ১ হাজার ৭৯ জন স্নাতক শিক্ষার্থী সমাবর্তনে উপস্থিত থেকে সনদ গ্রহণ করেন। স্কুল অব বিজনেস স্টাডিজের বিবিএ শিক্ষার্থী মো. আমিনুর রহমান তূর্য এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ইটিই বিভাগের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান রুবেল মণ্ডল যথাক্রমে ২০১১ ও ২০১২ শিক্ষাবর্ষের জন্যে চ্যান্সেলর স্বর্ণপদক অর্জন করেন।

ইউনিভার্সিটির রেজিস্ট্রার আনোয়ারুল ইসলামের পরিচালনায় চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি, ওআইসি), ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং উপাচার্য আনোয়ার হোসেন।
বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।