সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বাজেটবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন
ছবি: সংগৃহীত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে ‘জাতীয় বাজেট ২০২২-২৩: সামস্টিক অর্থনীতির চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন এম এ হাকিমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অর্থনীতি বিভাগের চেয়ারপারসন রুবা রুম্মানা।

এ সময় বাছাই করা পাঁচ শিক্ষার্থী জাতীয় বাজেটের পাঁচটি বিষয় নিয়ে তাঁদের পর্যালোচনা তুলে ধরেন। সেমিনারে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, ডিন, বিভিন্ন কলেজ অধ্যক্ষ, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।