প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে সামার সেমিস্টার-২০১৭-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সম্প্রতি এটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এন এম মেশকাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল-হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাটাসফট্ সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিস-এর সাবেক সভাপতি মাহবুব জামান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক এ এফ এম মফিজুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি