সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবস্থাপকদের অর্ধবার্ষিক সম্মেলন গত সোমবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন। ব্যাংকের উপদেষ্টা, সিনিয়র কনসালট্যান্ট, ডিরেক্টর জেনারেল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকেরা, সব শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের গত ছয় মাসের সার্বিক কর্মকাণ্ড ও আগামী ছয় মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে পর্যালোচনা করা হয়। বিজ্ঞপ্তি।