প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংকের ১৯তম সাধারণ সভা গত সোমবার রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালক ও স্পনসরসহ অনেক শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবীর সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের সর্বসম্মত ভোটে শেয়ারহোল্ডারদের মধ্যে ১৬ লভ্যাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার বিতরণ ও ২০১৩ সালের সব আর্থিক বিবরণী অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।