প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এ এফ এম মফিজুল ইসলাম৷ এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে অর্থনীতি বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে শিক্ষকতা করেছেন৷ দেশ-বিদেশে অর্থনীতিবিষয়ক স্বীকৃত গবেষণা জার্নালে তাঁর অসংখ্য প্রকাশনা রয়েছে৷ তিনি ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন৷ বিজ্ঞপ্তি৷