প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে কম্পিউটার বিজ্ঞানবিষয়ক উৎসব ‘সিএসই ফেস্ট-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসব গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বনানী কার্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক কায়কোবাদ, সাউথইস্ট ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবের মধ্যে ছিল প্রজেক্ট শোকেসিং, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়ার্কশপ, গেমিং কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, অ্যালামনাই টক শো ও পোস্টার প্রেজেন্টেশন। তিন শতাধিক শিক্ষার্থী উৎসবের বিভিন্ন সেশনে অংশ নেন।
বিজ্ঞপ্তি