সাউদার্ন মেডিকেল কলেজ খুলে দেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সাউদার্ন মেডিকেল কলেজ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল শনিবার সকালে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাঁরা এ দাবি জানান।অভিভাবকেরা শিক্ষার্থীদের দুই দফা দাবিও মেনে নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন।উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত মঙ্গলবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।