সাউদার্ন মেডিকেল কলেজ খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা আগামী তিন দিনের মধ্যে তিন দফা দাবি মেনে নেওয়ার এবং কলেজ খুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার সকালে তাঁরা স্মারকলিপি দেন।স্মারকলিপিতে উল্লেখ করা তিন দফা দাবি হচ্ছে: কলেজের প্রথম তিন ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের অতিরিক্ত বেতন গ্রহণ বন্ধ, ইন্টার্নশিপ ফি বাবদ ৮৪ হাজার টাকার বাড়তি ফি আদায় বন্ধ এবং ডা. জসিম উদ্দিনের অপসারণ।