সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে সাউর্দান মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা আজ মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন। বেতন–ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে কাজে যোগ দেন তাঁরা।

বেতন বৃদ্ধি, পদোন্নতিসহ ১২ দফা দাবিতে চিকিৎসক এবং কর্মচারীরা রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। এর আগে বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছিলেন। কর্মবিরতি চলাকালে জরুরি চিকিৎসাসেবা ছাড়া হাসপাতালটির অন্যান্য কার্যক্রম বন্ধ ছিল। শিক্ষকেরা শ্রেণি কার্যক্রমও বন্ধ রাখেন।
মঙ্গলবার কতৃ‌র্পক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলকারীরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।
জানতে চাইলে কলেজের প্রভাষক মিনহাজ উদ্দিন বলেন, কতৃ‌র্পক্ষ আগামী মাস থেকে নতুন একটি বেতন কাঠামোতে বেতন দেওয়ার আশ্বাস দিয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। আজ মঙ্গলবার থেকে সবাই কাজে যোগ দিয়েছেন।