সাউন্ড অ্যান্ড লাইট সিস্টেম প্রদানকারীদের সংগঠন হচ্ছে
সাউন্ড অ্যান্ড লাইট সিস্টেম ভাড়া প্রদানকারী মালিকদের একটি সংগঠন হচ্ছে। এর প্রস্তাবিত নাম ‘সাউন্ড অ্যান্ড লাইটস্ রেন্টাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ও বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী এটি গঠন করা হবে।
ইতিমধ্যে যৌথ মূলধিন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো) থেকে সংগঠনটির নামের ছাড়পত্র নেওয়া হয়েছে। সংগঠনের নামে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে আগামী ১৫ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালকের (ডিটিও) কাছে জানাতে বলা হয়েছে। প্রস্তাবিত সংগঠনের পক্ষ থেকে একটি সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ৪ জুন বেলা ১১টায়। রাজধানীর ৩ নম্বর নিউ বেইিল রোডের থার্টি থ্রি রেস্টুরেন্টের চতুর্থ তলায় অনুষ্ঠেয় এ সভায় সংগঠনের সদস্য হতে ইচ্ছুক সাউন্ড অ্যান্ড লাইটস্ ভাড়া প্রদানকারী মালিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি৷