
চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার অভিষেক ও মিলনমেলা ১৪ মার্চ নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি কাজী রবিউল হোসেন। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মহসিন, প্রাইম ডিস্ট্রিবিউশনের পরিচালক রাশেদুল আলম, রিমা কনভেনশন হলের স্বত্বাধিকারী সাহাবুদ্দিন ও সাউথ নেভিগেশনের পরিচালক ইকবাল আহমেদ। সন্ধ্যা ছয়টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
সভার শুরুতে সংস্থার সাধারণ সম্পাদক টিসু পালিত তাঁর বক্তব্যে সংস্থার কর্মকাণ্ড এবং বিভিন্ন দিক তুলে ধরেন। সাউন্ডে বিশেষ অবদান রাখার জন্য সাউন্ড স্পার্ক ও সাউন্ড ইফেক্টস কোম্পানিকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া মরণোত্তর সম্মাননা জানানো হয় হারুন খান, আবদুর রহিম ও সামশুল আলমকে। মঞ্চশিল্পী সংগঠনের পক্ষ থেকে সংস্থার সভাপতির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি ও কর্মকর্তারা। দ্বিতীয় পর্বে গান করেন মানিক, এনি চৌধুরী, অজয় ও আনিকা। এ ছাড়া সুফী ব্যান্ড, আছওয়াদ ও অন স্টেজও গান পরিবেশন করে। শেষে ছিল ডিজে রাহাতের পরিবেশনা ও র্যাফল ড্র। বিজ্ঞপ্তি।