সাওল ফিটনেস সেন্টারের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে গতকাল শনিবার সন্ধ্যায় সাওল হার্ট সেন্টারের উদ্যোগে ‘সাওল ফিটনেস সেন্টারের’ যাত্রা শুরু হয়েছে।
নারীদের জন্য এক্সক্লুসিভ এই ফিটনেস সেন্টারের উদ্বোধন করেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাওল হার্ট সেন্টার এবং সাওল ফিটনেস সেন্টারের চেয়ারম্যান মোহন রায়হান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি শেখ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব শ্যামলীর সাবেক সভাপতি ডি ডি ঘোষাল, যুগ্ম সচিব (ডিফেন্স) আবদুল হাকিম, ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, ডা. এম এম রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।